শিক্ষামূলক কার্যক্রম

রুকইয়াহ শারইয়াহ কোর্স

রুকইয়াহ বিষয়ক এই কোর্সগুলো প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নারী-পুরুষের জন্য উপকারী। কোর্সের উদ্দেশ্য হলো — রুকইয়াহ শারইয়াহর প্রয়োজনীয় ইলম সকলের মাঝে ছড়িয়ে দেয়া, যাতে প্রত্যেকে নিজের বা পরিবারের প্রয়োজনে রুকইয়াহ করতে পারে। ক্ষতিকর বিষয়গুলো থেকে সতর্ক হতে পারে।

Basic Course Banner
সংক্ষিপ্ত কোর্স
সেল্ফ রুকইয়াহ : অনলাইন কোর্স

প্রতিবছর এডভান্স ডিটেইল্ড কোর্সের পাশাপাশি সেলফ রুকইয়াহ বিষয়ে সংক্ষিপ্ত অনলাইন কোর্সেরও আয়োজন করা হয়। এটি মূলত রুকইয়াহর মৌলিক ও ব্যবহারিক বিষয়গুলো নিয়ে সাজানো যা সবার জন্য উপকারী। এটা সাধারণত রুকইয়াহ গ্রুপ বা অন্য প্রতিষ্ঠান থেকে আয়োজিত হয়।

৫–৭টি ক্লাস ২ সপ্তাহের ব্যাচ নারী-পুরুষ উভয়ের জন্য
পরবর্তি ব্যাচ শুরুর তারিখ: জুন ২০২৬ (সম্ভাব্য)
Recorded Course Banner
রেকর্ডেড কোর্স
রেকর্ডেড রুকইয়াহ কোর্স

রুকইয়াহ বিষয়ে আমাদের প্রথম রেকর্ডেড কোর্সের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ের ক্লাসগুলো রেকর্ড শেষ হওয়ার পর বিস্তারিত ঘোষণা দেয়া হবে ইনশাআল্লাহ। আপডেট জানতে নুরুল কোরআন একাডেমীর ফেসবুক গ্রুপে/পেজে যুক্ত থাকতে পারেন।

পরবর্তি ব্যাচ শুরুর তারিখ: এখনও ঘোষণা করা হয়নি।

অধ্যায় ১রুকইয়াহ শারইয়াহ পরিচিতি, গুরুত্ব, সাপ্লিমেন্টের ব্যবহার.. ইত্যাদি
অধ্যায় ২বদনজর — জিন ও মানুষের নজরের লক্ষণ ও চিকিৎসা
অধ্যায় ৩জিনের আসর — লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা
অধ্যায় ৪জাদুটোনা ও তাবিজ-কবচ — ইসলামের দৃষ্টিভঙ্গি ও চিকিৎসা
অধ্যায় ৫ওয়াসওয়াসা রোগ এবং মানসিক সমস্যা
অধ্যায় ৬শারীরিক রোগব্যাধির জন্য রুকইয়াহ
অধ্যায় ৭পরিশিষ্ট — রুকইয়াহ গাইড, পরামর্শ, কেস স্টাডি ও অভিজ্ঞতা
অধ্যায় ৮প্রফেশনালদের জন্য বিশেষ গাইডলাইন ও দিকনির্দেশনা

সবাই কি কোর্সটি করতে পারবে?
হ্যাঁ, পারবে। আলেম হওয়া বা আরবি জানা আবশ্যক না। দেশ-বিদেশের সব জায়গা থেকেই করা যাবে।
মেয়েরাও কি কোর্সে রেজিস্ট্রেশন করতে পারবে?
হ্যাঁ, নারী-পুরুষ সবাই পারবে। পর্দার ব্যাপারে IOM-এর ম্যানেজমেন্ট টিম যথেষ্ট সতর্ক।
কবে শুরু হয়? কোথায় আপডেট পাব?
প্রতিটি কোর্স শুরুর কয়েক সপ্তাহ আগে রেজিস্ট্রেশনের ঘোষণা দেওয়া হয়। এজন্য IOM পেজ, রুকইয়াহ সাপোর্ট গ্রুপ ও আমার ওয়ালে চোখ রাখতে পারেন।
ক্লাস মিস হলে কী করব?
প্রতিদিনের ক্লাস রেকর্ড করা থাকবে। পরে দেখে নিতে পারবেন। তবে লাইভ ক্লাস করলে সবচেয়ে বেশি ফায়দা হবে।
এজন্য কোনো বই লাগবে?
«রুকইয়াহ» বইটি থাকলে ক্লাসে সুবিধা হবে। তবে আবশ্যক নয়। প্রয়োজনীয় নোট ও পিডিএফ ক্লাসে দেওয়া হবে।
আমার সমস্যা নিয়ে কথা বলা যাবে?
ক্লাসের সময় সীমিত হওয়ায় সাধারণত কারও ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনার সুযোগ থাকে না। তবে কখনও কখনও এজন্য আলাদা কিউএ সেশন রাখা হয়।
কোর্সের পর আমি কি রুকইয়াহ করতে পারব?
হ্যাঁ, কোর্স শেষে আপনি নিজের বা পরিবারের জন্য রুকইয়াহ করতে পারবেন। তবে আপনি ব্যাপকভাবে মানুষের রুকইয়াহ করতে চাইলে অভিজ্ঞদের তত্ত্বাবধানে কিছুদিন অনুশীলন করা উচিত। (এছাড়া রাক্বি হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলি থাকা তো লাগবেই।)
সর্বশেষ আপডেট: ১৩ মে ২০২৬